Assurance & Care

Return & Refund Policy

আমাদের গ্রাহকদের জন্য একটি স্বচ্ছ ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করার অঙ্গীকার।

ড্যামেজ প্রোডাক্ট

ডেলিভারির সময় প্রোডাক্ট ক্ষতিগ্রস্ত থাকলে সরাসরি ডেলিভারিম্যানকে সামনে রেখে আমাদের কল করুন।

CALL: 01971538530
২৪ ঘণ্টার মধ্যে না জানালে ড্যামেজ ক্লেইম গ্রহণযোগ্য হবে না। রিপ্লেসমেন্ট পেতে ২-৩ দিন সময় লাগতে পারে।

ত্রুটিপূর্ণ পণ্য (Defect)

প্রোডাক্টে অভ্যন্তরীণ কোনো ত্রুটি থাকলে ২ দিনের মধ্যে অবহিত করুন। এক্ষেত্রে ভিডিও প্রমাণ পাঠানো বাধ্যতামূলক

  • প্যাকেজের সামনে ও পেছনের ছবি
  • ইনভয়েস নাম্বার
  • ক্লিয়ার আনবক্সিং ভিডিও

কোয়ালিটি ইস্যু

প্রোডাক্টের গুণগত মান আপনার প্রত্যাশা অনুযায়ী না হলে ৪৮ ঘণ্টার মধ্যে জানান।

*ক্রয়ের আগে পণ্যের রিভিউ, মূল্য এবং আসল ছবি দেখে নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ভুল বা অসম্পূর্ণ অর্ডার

অর্ডারের সাথে মিল না থাকলে ডেলিভারিম্যান উপস্থিত থাকাকালীন আমাদের সাথে যোগাযোগ করুন। ৩ কার্যদিবসের মধ্যে রিফান্ড বা রিপ্লেসমেন্ট করা হবে।

অতিরিক্ত কোনো ডেলিভারি চার্জ প্রযোজ্য নয়।

কালার ভেরিয়েশন

লাইটিংয়ের কারণে ছবির সাথে রঙের সামান্য (৫-১০%) পার্থক্য হতে পারে। তবে পুরোপুরি ভিন্ন কালার আসলে ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানান।

শিপমেন্ট পলিসি

প্রাকৃতিক দুর্যোগ বা বিশেষ পরিস্থিতিতে ৭-২৫ দিন পর্যন্ত বিলম্ব হতে পারে।

ঢাকা ওয়্যারহাউজ থেকে পণ্য বের হওয়ার পর ডেলিভারি দেরির কারণে রিফান্ড প্রযোজ্য হবে না।